সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরাভ খান গ্রেপ্তার হয়েছেন কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দুবাইয়ে পলাতক আরাভ খান সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে আজ মঙ্গলবার সংবাদ প্রকাশিত হয়েছে। তবে দুবাইয়ে তিনি গ্রেপ্তার হননি বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আরাভ খানের গ্রেপ্তারের গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হননি। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না।’

শাহরিয়ার আলম বলেন, ‘আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে পালিয়ে থাকতে পারবে না।’

তাহলে আরাভের গ্রেপ্তারের বিষয়টি সঠিক নয়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।’

আরাভ খানের গ্রেপ্তারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিশিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই’।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী