সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আবারো সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছে।

আজ মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বেলা ১টার দিকে ১৫-১৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ১৩ নম্বর ক্যাম্প এলাকায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে এক রোহিঙ্গা যুবক মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলী জানান, নিহত দুই যুবকের নামই মোহাম্মদ রফিক। এর মধ্যে ঘটনাস্থলে নিহত যুবকের বয়স ৩০ বছর। এ ছাড়া হাফেজ মাহবুব (২৭) নামে গুলিবিদ্ধ আরেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত কক্সবাজারের শরণার্থী শিবিরে সংঘাতের ঘটনায় মোট ১৮ জন রোহিঙ্গার মৃত্যুর তথ্য দিয়েছে প্রশাসন। সর্বশেষ গত ১৮ মার্চ উখিয়ার বালুখালীর ১২ নম্বর ক্যাম্পের জি ৭ ব্লকে ৫-৬ জনের একদল সন্ত্রাসী একজনকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী