সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের ‘৭০০০’

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আজ সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন মিস্টার ডিপেন্ডেবল।

মাইলফলক গড়তে এ ম্যাচে ৫৫ রান দূরে থাকতে মাঠে নামেন মুশফিক। এর আগে ২৪৩ ম্যাচে ৬৯৪৫ রান করেছেন তিনি। ৮টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটি ছিল।

মুশফিকের আগে টাইগার ব্যাটারদের মধ্যে এই অর্জন গড়েন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিমের অবশ্য ওয়ানডে ফরম্যাটে ৮ হাজারের বেশি রান রয়েছে। আর এই সিরিজের প্রথম ম্যাচে ৭ হাজার রান করেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকের ওয়ানডেতে অভিষেক হয়। যেখানে ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে ১৩ হাজারের বেশি রান করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী