যৌতুকের দাবিতে স্ত্রীর মাথার খুলি ভেঙে দিলেন গণপূর্তের কর্মকর্তা, অবশেষে মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে ফাতেমা নাসরিন (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১০ দিন ধরে নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার দুপুরে তিনি মারা যান।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরে কোটি টাকা যৌতুকের দাবিতে বটি দিয়ে কুপিয়ে ও পুতা দিয়ে আঘাত করে স্ত্রীর মাথার খুলি ভেঙে দেয় মির্জা সাখাওয়াত হোসেন (৪৯)। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এই কর্মকর্তা স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে আছেন। নিহত নাসরিন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ডাক্তার নুরুল আমিনের মেয়ে।

নিহত নাসরিনের বড় বোন ও মামলার বাদী আরজিনা বেগম বলেন, ‘আমার ছোট বোনকে বিভিন্ন সময়ে টাকার জন্য নির্যাতন করত। সে বিসিএস ফাস্ট ক্লাস কর্মকর্তা হয়েও যৌতুকের জন্য নির্মমভাবে নির্যাতন করত। এই ঘটনায় আমার বোন বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এ বছরের জানুয়ারি মাসের ১০ তারিখে একটি মামলা করেছিল। কিন্তু গত ৮ মার্চ রাতে আবারও যৌতুকের দাবিতে বটি ও পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার বোনের মাথার খুলি ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে নিউরোসায়েন্সে পাঠানো হয়। এখানেই ১০ দিন চিকিৎসাধীন ছিল। আজ দুপুরে ডাক্তার তাঁর মৃত্যুর কথা জানায়।’

আরজিনা আরও বলেন, ‘সরকারি চাকরি করেও সে ব্যবসা করার জন্য টাকা চাইতো। আমাদের পারিবারিক সম্পত্তি বিক্রি করে টাকা না দেওয়ায় সে আমার বোনের এই অবস্থা করেছে।’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ দুঃখজনক। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পরপরই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি বর্তমানে কারাগারে আছেন। নির্যাতনের শিকার ওই নারী আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।

নিহত নাসরিনের মরদেহ পঞ্চগড় সদর উপজেলার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান