সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল দেখতে ভদ্রলোক কিন্তু অন্তরে বিষ : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, তাকে দেখতে ভদ্রলোক; কিন্তু তার অন্তরে বিষ আর বিষ। এত মিথ্যাচার করতে পারেন। সেরা প্যাথলজিক্যাল লায়ার, সেরা মিথ্যাবাদী।

রাজধানীর ওয়ারীর ধোলাইখালে শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জš§দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনাসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরও বলেন, বেপরোয়া গাড়ি, বেপরোয়া চালক কোথায় চলছে; খাদে পড়ে গেছে বিএনপির আনা তোরণ। মরা গাঙে আর জোয়ার আসবে না।

অর্থ পাচারকারী তারেক লন্ডনে আছে, বিএনপি ক্ষমতায় এলে তারেক দেশে ফিরবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিতে বিএনপি পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা। এরা চুরির কথা বলে, ভোট চুরি করে বিশ্ব রেকর্ড করেছে। ক্ষমতার স্বপ্ন দেখছেন। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন জখম হয়ে গেছে! শেখ হাসিনা চুরি থেকে দেশকে বাঁচিয়েছেন। রাজনীতিকে দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক করেছেন।

সেতুমন্ত্রী বলেন, ভোট চুরিতে বিশ্ব রেকর্ড গড়ে একটি রাজনৈতিক দলের নেতা কেমন করে এমন মিথ্যাচার করতে পারে? শেখ হাসিনা চুরি করলে পদ্মা সেতু হতো না, মেট্রোরেল হতো না। ফখরুল সাহেব, (শেখ হাসিনা) আপনাদের মতো চুরির চিন্তা করেন না, জনগণের কল্যাণে কাজ করেন। চুরির চিন্তা করলে হাওয়া ভবন হতো, তার সন্তানরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না।

রাজনীতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক করেছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সংকটে কষ্ট পাচ্ছে জনগণ, তাই শেখ হাসিনা বেশি দামে কিনে কম দামে পণ্য দিচ্ছেন। রোজায় যাতে কষ্ট না হয়, সেজন্য খাদ্য নিরাপত্তাবলয় বর্ধিত করেছেন। একজন মানুষও গৃহহীন থাকবে না। পরমাণু বোমা ছাড়া পাকিস্তানের সবদিক থেকে আমরা এগিয়ে।

বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা ক্ষমতায় গেলে দেশকে আবার দেউলিয়া করবেন, সেটা হতে দেব না। তারেক কোটি কোটি টাকা পাচার করবে। এই অপশক্তি সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, জঙ্গিদের হাতে যাবে দেশ। বিএনপির দুটি গুণ-দুর্নীতি আর মানুষ খুন। বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পায়ের তলায় মাটি থাকলে নির্বাচনে এসে প্রমাণ করেন। ফাঁকা আওয়াজ দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করতে পারবেন না। প্রমাণ করতে নির্বাচনে আসুন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী