,

জজ বসেছেন আর উঠেছেন, আমার কথা শোনেননি : মাহি

news-image

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি আদালত থেকে বেরিয়েই বললেন, ‘জজ আমার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি বসেছেন আর উঠেছেন। এক সেকেন্ডের মধ্যে কিভাবে আদালত শেষ হয়ে যায়?’ গ্রেপ্তারের পর গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয় মাহিকে। সেখান থেকে পুলিশ প্রহরায় বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

আদালতে পুলিশের পক্ষ থেকে মাহির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই চিত্রনায়িকাকে গাজীপুর কারাগারে পাঠানোর আদেশ দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি মিডিয়া-ডিবি) আসাদুজ্জামান এসব বিষয় নিশ্চিত করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রেজওয়ান আহমেদ বলেন, গ্রেপ্তারের পর বিমানবন্দর থেকে সরাসরি মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

শুক্রবার (১৮ মার্চ) রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় দুইটি মামলা দায়ের করা হয়। ওই দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯