,

পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগ তদন্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না তদন্তেই বেরিয়ে আসবে।’

এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা পুলিশের মামলায় গ্রেপ্তার হন মাহি। ওই মামলায় তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিরুদ্ধে মাহি তার স্বামীর শোরুম ভাঙচুর ও দখলের অভিযোগ করেছেন। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসেও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন মাহি এবং তার স্বামী রাকিব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯