,

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণের পর আগুন, নিহত এক

news-image

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের পর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ডাইলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. আওলাদ হোসেন (৬০)।

আহতরা হলেন মো. হোসাইন (৫০), মো. হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও জগদীশ সরকার (৬৫)। তারা সবাই শ্রমিক।

এরমধ্যে জগদীশ সরকার দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আর বাকিরা ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

হতাহতদের সহকর্মী জাকির হোসেন জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এতে ধসে যায় ওই ভবনের দ্বিতীয় তলা। এসময় ওই ভবনে কাজ করা শ্রমিকরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস জানায়, ওই ভবনটি বেশ পুরাতন। এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া সায়েন্সল্যাবেও একটি তিনতলা ভবনে একই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচজন।

সবশেষ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের ঘটনা ঘটলো। এই বিস্ফোরণে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯