,

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের বড়বাজার এলাকায় মেয়েকে ধর্ষণের চেষ্টা অভিযোগে সিরাজ মিয়া (৪৮) নামে এক সৎ বাবাকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৭ মার্চ) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে মেয়ের মা বাদী হয়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেনন।
পুলিশ ও এলাকাবাসী জানায়,  সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর ও মাদকাসক্ত। সে  সন্তানসহ স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ে করে।  শুক্রবার সকালে বড় মেয়েকে সৎ বাবার কাছে ঘরে রেখে মা কাজে বের হলে বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই কিশোরী বাঁচার জন্য আত্মচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সিরাজ মিয়াকে দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজকে আটক করে। সে একজন মাদকাসক্ত লোক। মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে বলে স্বীকার করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে  আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড