,

বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের ৩ যাত্রী নিহত

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আজ শুক্রবার বিকেল ৫টায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার শাহিন মল্লিক (১৮), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার ইয়াসিন মিনা (২২) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো. বাদশা (১৭)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু বলেন, ‘বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস করার জন্য আমরা ১৮ জন নসিমনে করে ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিলাম। পথে নসিমন গাড়িটি শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে যায়। এ সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যান।’

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজন হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ১ জন মারা যায়। গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি জানান, এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার নসিমন ও বাস আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড