সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরী প্রতিযোগিতায় হেনস্থার শিকার তাপসী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১০ সালে আসেন অভিনয় জগতে। তার দু’বছর আগে ২০০৮ সালে ভারতের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। তখন তিনি ছাত্রী। প্রতিযোগিতায় হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, তাপসী জানান, প্রবল পক্ষপাতিত্ব হয়েছিল বাছাই পর্বে। প্রশ্ন উঠেছিল সেখানে তার থাকার যোগ্যতা নিয়ে। চরম অপমানিত হতে হয়েছিল তাকে।

দিল্লি থেকে বেছে নেওয়া তিনজনের মধ্যে একজন ছিলেন তিনি। তাকে লড়াই করতে হয়েছিল পেশাদার মডেলদের সঙ্গে। তাদের তুলনায় তিনি ছিলেন অপেশাদার, অনভিজ্ঞ। তখনও পর্যন্ত তিনি শুধু ফটোশ্যুট করেছিলেন। টিভির কোনো বিজ্ঞাপনে তার মুখ দেখা যায়নি, র‌্যাম্পে হাঁটার অভিজ্ঞতাও তার ছিল না।

তিনি জানান, গ্রুমিং পর্বে বুঝেছিলাম, এটা আমি করতে পারব না। আমাদের হাঁটা শেখানো হত, কীভাবে হাসব তাও শেখানো হত। হেমন্ত ত্রিবেদী তখন ছিলেন শিক্ষক হিসেবে। তিনি বলেছিলেন, ‘আমার হাতে থাকলে কখনোই তুমি প্রথম আটাশজনের মধ্যে জায়গা পেতে না।’

শ্যুটিং শেষের পার্টির পরে তাপসী বুঝতে পারেন, কতটা ঝুঁকিপূর্ণ এবং খারাপ পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। সেই কাহিনী তুলে ধরে অভিনেত্রী বলেন, নানা রকম পক্ষপাতিত্বের ঘটনা ঘটত সেখানে। প্রতিযোগীদের নানা চুক্তিতে সই করানো হয়েছিল। শর্ত ছিল যে, প্রতিযোগীদের উপার্জনের তিরিশ শতাংশ তিন বছরের জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষকে দিতে হবে।

সেই প্রতিযোগিতা থেকে দুটি খেতাব পেয়েছিলেন তাপসী। সেরা নতুন মুখের পুরস্কার (মিস ফ্রেশ ফেস) এবং সুন্দর ত্বকের পুরস্কার (মিস বিউটিফুল স্কিন)।

উল্লেখ্য, ২০১০ সালে তেলুগু সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তাপসী। ২০১৩ সালে ‘চশমে বদ্দুর’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। আশির দশকের বিখ্যাত হিন্দি সিনেমার এই রিমেকটির পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী