জাকিরের চোটে ওয়ানডে দলে রনি তালুকদার

news-image

ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গুণে গুণে আট বছর পর জাতীয় দলে ফিরেছিলেন রনি তালুকদার। জাকির হাসান চোটে পড়ায় এবার ওয়ানডে দলেও ডাক পেলেন ডানহাতি এই ব্যাটার। জাকিরের মত রনিরও ওয়ানডে অভিষেক হয়নি।

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখেই আজ সকালেই সিলেট পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনও করেছেন মুশফিক-মুস্তাফিজরা। তাদের সঙ্গে ছিলেন ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসানও। কিন্তু আঙুলের চোটে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা জাকির হাসান। বিসিবি প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী সমকালকে জানিয়েছেন, ‘অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন এ ব্যাটসম্যান।’

সাধারণত এই ধরণের চোট গুরুতর হলে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে অপেক্ষা বাড়ছে সিলেটের এই ক্রিকেটারের।

জাকিরের জায়গায় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার ভালো শুরু করেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হারলেও মোহামডানের হয়ে ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন রনি তালুকদার।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, রনি তালুকদার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান