সুপ্রিম কোর্ট বারের নির্বাচন স্থগিত চেয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও নির্বাচনে সভাপতি প্রার্থী ইউনুছ আলী আকন্দ।

রিটে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদক এবং চলমান নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক (গত সোমবার পদত্যাগ করেন) সিনিয়র অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরীকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে নির্বাচন স্থগিতের পাশাপাশি রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দকে বারের সভাপতি ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠিত ২০২৩-২০২৪ সালের নির্বাচনের ফলের ওপর নিষেধাজ্ঞাদেশ চাওয়া হয়েছে। একইসঙ্গে রিট আবেদনে এই নির্বাচন পরিচালনার জন্য একজন প্রশাসনিক কর্মকর্তা নিযুক্তি চাওয়া হয়েছে।

আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলেও জানিয়েছেন রিটকারী ইউনুছ আলী আকন্দ।

গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লী ও বিএনপিপন্থি আইনজীবীরা। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় অনেক আইনজীবীর পাশাপাশি অন্তত ১০ জন সাংবাদিকও আহত হন। আজ বৃহস্পতিবার আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লী ও বিএনপিপন্থি আইনজীবীরা।

এদিকে, এ ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীদের আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় এক আইনজীবী গ্রেপ্তার হলে তাকে এক দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান