,

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না জাকিরের

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছিলেন জাকির হাসান। কিন্তু আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরুর আগেই ছিটকে গেলেন তিনি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন জাকির।

এদিন সকালেই সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। দুপুরে নেমে পড়ে অনুশীলনেও। জাকির অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সেখানে ছিলেন।

জাকিরের সুস্থ হতে প্রায় ৩ সপ্তাহ সময় লাগবে তার। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না এই বাঁহাতি ব্যাটারের।

জাকির এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। আইরিশদের বিপক্ষে আগামী মাসের শুরুতে একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯