সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আজও আওয়ামী ও বিএনপিপন্থীদের ধস্তাধস্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আজ বৃহস্পতিবার আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দুপুরে ধস্তাধস্তির পর দুই দলের সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেন। উভয় পক্ষ একে অপরের উদ্দেশে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের নির্বাচনের ভোট আজ সকাল ১০টার পর থেকে শুরু হয়। এরপর ধীরে ধীরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটকেন্দ্রে দুই দলের আইনজীবীরা এসে জড়ো হন।

গতকাল বুধবার প্রথম দিনে ধস্তাধস্তি ও হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হয়। আজ ঠিক সময়ে ভোট শুরু হলেও দুপুরে এসে হট্টগোল লেগে যায়। গতকাল দুই ঘণ্টার বিলম্বে শুরু হওয়ার পর একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

উভয়পক্ষের হট্টগোলের সময় আইনজীবী সমিতির মিলনায়তনে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অন্তত ১০ জন সাংবাদিক পুলিশের হামলার শিকার হন। আহতদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন প্রায় ৯ হাজার। ভোট শুরুর আগের দিন মঙ্গলবারও ভোটকে কেন্দ্র করে দিনভর হট্টগোল হয়েছে। নির্বাচন কমিশনার পদত্যাগ করার পর দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী