আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে ভর্তির জন্য সারাদেশে একযোগে একটি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বুধবার (১৫ মার্চ) সকালে কুষ্টিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলার অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী এসময় সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের নামে ঘটে যাওয়া শিক্ষার্থী নির্যাতন প্রসঙ্গে বলেন, এটি সামাজিক সমস্যা। আইন করে সমাধান হবে না, গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

এর আগে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমানসহ অন্য অতিথিদের সঙ্গে নিয়ে দৌলতপুর কলেজ মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান