রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি, কমছে মৃদু দাবদাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সকাল থেকে ছিল মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এতে গত দুইদিন ধরে চলা মৃদু দাবদাহ কমে গেছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। সকাল ১০টার দিকে সেই কাঙ্খিত বৃষ্টি নামে।

বৃষ্টিতে যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে পথচারীরাও পড়েন বাড়তি ভোগান্তিতে। বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা ধূলা কিছুটা কমেছে।

এদিকে আজ সকালে সিলেটে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, রাজধানীতে কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো বেশ জোরে, আবার কখনো গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। একই সঙ্গে হয়ে বজ্রপাত। এ বৃষ্টি অনেক আগেই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু হলো অনেক পরে।

আবহাওয়া অফিস বলছে, এখন প্রাক–মৌসুমি বায়ুর সময়। তাই এ সময় সামান্য বৃষ্টি হতে পারে। আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে; আবার রোদও দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী