ওমরাহ পালন করতে সৌদি গেছেন নায়িকা রেসি

news-image

বিনোদন ডেস্ক : এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র মক্কা শরীফের কয়েকটি ছবি পোস্ট করেছেন এই নায়িকা। ওমরাহ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন এই নায়িকা।

স্বামী-সন্তান আর সংসার নিয়ে এখন ব্যাস্ততা রেসির। পাশাপাশি তিনি ব্যবসা করছেন। ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় দেখা গেছে তাকে। বিশেষ করে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে আলোচিত হয়েছিলেন রেসি। বেশ কিছু ব্যবসাসফল সিনেমাতেও অভিনয় করেছেন দুজনে।

চলচ্চিত্র ক্যারিয়ারে ৫০টির মতো সিনেমায় অভিনয় করেছেন রেসি। তার অভিনীত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল ইসলাম রাকিব।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান