সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে : বাটলার

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত লড়াই করে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে ওই হারের শোধ নিলো টাইগাররা। দুই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে শেষ ম্যাচে ১৬ রানে হারিয়েছে টাইগাররা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করেছে।

সিরিজ হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ম্যাচ শেষে বলেছেন, বাংলাদেশ তাদের উড়িয়ে দিয়েছে, ‘সিরিজ হেরে সত্যিই খুব হতাশ। বাংলাদেশ দলকে অভিনন্দন, তারা আমাদের উচিয়ে দিয়েছে। স্লগে (বল হাতে) আমরা কামব্যাক করেছিলাম, অনেকগুলো ক্যাচ মিস করেছি, যা খুব হতাশার।’

মঙ্গলবার মিরপুরে শেষ ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেও ১৫৮ রানে আটকে যায়। যে কৃতিত্ব দলের বোলারদের দিলেন বাটলার। ওই রান মালান ও বাটলার ৯৫ রানের জুটি গড়ে সহজ করে ফেলেছিলেন। তবে মুস্তাফিজের ১৪তম ওভারে মালান ও বাটলার আউট হন এবং তাসকিন ১৭তম ওভারে মঈন-ডাকেটকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরেন।

বিষয়টি নিয়ে বাটলার বলেছেন, ‘উইকেট কিছুটা ভালো ছিল। আমি মনে করি, বাংলাদেশকে আমরা নাগালে রাখতে পেরেছিলাম। আশা করেছিলাম, রানটা তাড়া করতে পারবো, কিন্তু তা হয়ে ওঠেনি। ওই সময় দুটি উইকেট হারানো ব্যবধান গড়ে দিয়েছি। আমি ওই সময় ডাইভ (রান আউট থেকে বাঁচতে) না দেওয়ায় খুব হতাশ। রানটা পূর্ণ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী