সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল, ফিল্ডিং ও সাহসেই সাফল্য, জানালেন সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের ব্যস্ততা ফুরোয় না। সোমবার ঝটিকা সফরে জন্মস্থান মাগুরা থেকে ঘুরে এসেছেন। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। তার আগে ফেসবুকে জানিয়ে রেখেছিলেন, ১৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আছে বিজ্ঞাপনের কাজ।

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সংবাদ সম্মেলন টি-২০ অধিনায়ক সাকিব তাই কম কথায় দলের সাফল্যের কারণ ব্যাখ্যা করলেন। যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করা সাকিব জানিয়েছেন, এই সাফল্যের পিছনে বিপিএল, অসাধারণ ফিল্ডিং ও আত্মবিশ্বাসের ভূমিকা আছে।

ম্যাচ শেষে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব বলেছেন, ‘টি-২০ সিরিজে যারা খেলেছে তারা বিপিএলে পারফর্ম করেছে। বিপিএল ভালো খেলায় প্রভাব রেখেছে, কারণ খুব বেশি গ্যাপ যায়নি। এখানে যারা খেলেছে পাঁচ-ছয়জন বিপিএলের টপ রান স্কোরার। সর্বোচ্চ উইকেট নেওয়া বোলাররা বল করেছে। ভেতরে থাকা ওই আত্মবিশ্বাস সাহায্য করেছে।’

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ওয়ানডে দল সেটেলড হলেও টি২০ দল পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে। নতুন মুখ আসছে। জয়ের পেছনে সেটারও ভূমিকা দেখছেন সাকিব। তবে সিরিজ জিতবেন কিংবা ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবেন এমনটি ভাবেননি বলেও উল্লেখ করেছেন তিনি, ‘সিরিজ শুরুর আগে জিততে হবে এমনটা কেউ চিন্তা করেনি। তিন ম্যাচেই আমার মনে হয়, অসাধারণ ফিল্ডিং হয়েছে।’

সাকিব জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ থেকেই যে কোন বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার সাহস জন্মেছে তাদের মধ্যে, ‘আমরা বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বিশ্বকাপ থেকেই এই আত্মবিশ্বাস জন্মেছে। বিশ্বকাপের আগে অনেক ডাউট ছিল। পরের বিশ্বকাপের জন্য এই দলটা তৈরি করা হচ্ছে। আশা করি, ভালো কিছু হবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী