সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মম’র পালে সুবাতাস বইছে

news-image

বিনোদন প্রতিবেদক : একের পর এক কাজ দিয়ে দর্শক-শ্রোতাদের চমক দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ক’দিন আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওরা ৭ জন’। খিজির হায়াত খানের পরিচালনায় মুক্তিযুদ্ধের এই সিনেমায় মমর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে মম অভিনীত আরও একটি সিনেমা। নাম ‘রেডিও’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এই সিনেমার মধ্যদিয়ে প্রায় ১৬ বছর পর আবারও চিত্রনায়ক রিয়াজের সঙ্গে কাজ করেছেন মম।

মম’র ভাষ্য, ‘সবশেষ “দারুচিনি দ্বীপ” ছবিতে রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এরপর আর একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। “রেডিও” ছবির গল্পটাও অসাধারণ। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে “ওরা ৭ জন’ ছবিটি। দুটো ছবির গল্পই মুক্তিযুদ্ধের। তবে গল্প দুটি আলাদা। “ওরা ৭ জন” ছবির গল্পটি এরই মধ্যে সবার মন জয় করেছে। যারাই দেখেছেন তারাই এর প্রশংসা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, “রেডিও”র গল্পটিও সবার ভালো লাগবে। সবাই হয়তো জেনেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে “রেডিও”র গল্প। তবে এই গল্পের মধ্য দিয়ে অনেক অজানা কথাই সামনে আসবে। আর এই প্রজন্মের অনেকেই সেই সত্যটি জানে না। তাই এবারের ছবিটি নিয়েও আমি দারুণ আশাবাদী।’

এদিকে, দুই বছরের বিরতির পর গুণী অভিনেতা আবুল হায়াতের নির্দেশনায় কাজ করছেন মম। নাটকের নাম ‘ওলটপালট’। রাবেয়া খাতুনের গল্পে এর নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। সম্প্রতি নাটকের দৃশ্যধারণ হয়েছেন মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে। মম ছাড়াও এতে অভিনয় করেছেন শিরীন আলম, রওনক হাসানসহ অনেকে। জানা গেছে, শিগগিরই নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী