,

অস্কার মঞ্চে নজর কেড়েছেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : অস্কারের মঞ্চে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পরেছিলেন ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন। অভিনেত্রী এদিন নির্বাচন করেন কারটিয়েরের গয়না। মেকআপে সবচেয়ে চোখ টানে অভিনেত্রীর উইংড আইলাইনার। চুল বেঁধেছিলেন মেসি বানে।

অস্কারের রেড কার্পেটে ফোটোর জন্য পোজ দেন বলিউড সুন্দরী। দীপিকার ছবিগুলো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের নিকট থেকে ভালোবাসা পেয়েছেন রণবীর সিং-পত্নী। বলিউডের তারকা-সহ কঙ্গনা রানাওয়াতরাও প্রশংসা করেছেন দীপিকার এই লুকের।

অস্কারে এবারে পরিবেশক ছিলেন দীপিকা পাড়ুকোন। মঞ্চে এদিন আরআরআর-এর নাটু নাটু গানটির লাইভ পারফরমেন্সের সময় ঘোষণাও করেন তিনি। হাততালিতে ফেটে পড়েছিল গোটা হল।

দীপিকাকে বলতে শোনা যায়, ‘বাস্তব জীবনের ভারতীয় বিপ্লবীদের মধ্যে বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘RRR’-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় বাজানো হয়েছে নাটু নাটু গানটি৷ …এটি ইউটিউব এবং টিকটকে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। সারা বিশ্বের সিনেমা থিয়েটারে দর্শকরা নেচেছেন এই গানের তালে। এটি ভারতীয় প্রযোজনার প্রথম গান যা অস্কারের জন্য মনোনীত হয়েছে। আপনি কি নাটু জানেন? রইল আরআরআর ফিল্ম থেকে নাটু নাটু।’

মঞ্চে পুরস্কার নিতে ওঠেন এমএম কিরাবানি আর চন্দ্রবোস। গানের তালে বিজয় ভাষণ দেন এই ভারতীয় সংগীতশিল্পী। এই বিভাগে প্রথম অস্কার এল কোন ভারতীয় ছবিতে। প্রসঙ্গত, ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯