,

গুলশান-বনানী-বারিধারায় তিতাসের অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে এবং বকেয়া বিল আদায়ে দুই দিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। আজ সোমবার প্রথম দিনে ২৪টি টিম বিশেষ অভিযানে নেমে অবৈধ ও বকেয়া বিলের কারণে ৪৮টি গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। আগামীকাল মঙ্গলবারও চলবে অভিযান।

তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বলেন, ‘তিতাসের মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৪ এর অধীভূক্ত বেশকিছু এলাকায় দুইদিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাসের ২৪ টিম। প্রথমদিনে ২০০ গ্রাহকের আঙিনা পরিদর্শন করে ৪৮ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’

রশিদুল আলম আরো বলেন, ‘মূলত বারবার নোটিশ দেওয়ার পরেও বকেয়া বিল পরিশোধ না করায় ও অবৈধ গ্যাস সংযোগ থাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯