,

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

news-image

অনলাইন ডেস্ক : আরো এক মামলায় গ্রেপ্তারির মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। সোমবার ইসলামাবাদের জেলা ও সেশন কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ২৯ মার্চের মধ্যে ইমরানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে। এক নারী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ, গত বছর আগস্ট মাসে জনসভা থেকে এক নারী ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়েছিলেন ইমরান। শুধু তা-ই নয়, পুলিশ ও বিচার ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এর পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়। তখনও আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি হলো ইমরানের বিরুদ্ধে। গত বছর আদালতে হাজির হয়ে বিচারপতির কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবু রেহাই মিলল না।

যে কোনো মুহূর্তে ইমরান খান গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকলেও তোষাখানা মামলায় ১৩ মার্চ অবধি তাকে গ্রেপ্তার করা যাবে না। ইসলামাবাদ হাই কোর্টের এই নির্দেশে কিছুটা স্বস্তিতে থাকলেও নতুন জামিন অযোগ্য পরোয়ানা জারি ঘিরে আশঙ্কা বেড়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে গোটা পাকিস্তানজুড়ে। ফলে যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কায় আছে পাকিস্তান-তেহরিক-ইনসাফের সমর্থকরা। সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট