অস্কারও জিতে নিল ‘নাটু নাটু’

news-image

অনলাইন ডেস্ক : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতা দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ এবার জিতল অস্কার। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’ গানটি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

এবারের আসরে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন কে হুই কুয়ান ও জেইমি লি কুর্তিস। ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তারা দু’জনে এ বছর অস্কার জিতেছেন।

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান