,

লিওনেল মেসির ৩০০

news-image

ক্রীড়া ডেস্ক : আরও একবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের রুপালি ট্রফিটা অধরা থেকে গেল প্যারিসে সেন্ট জার্মেইর (পিএসজি)। শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগে হেরে বিদায় নিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা। এর আগে ফ্রেঞ্চ কাপের লড়াই থেকেও ছিটকে গেছেন তারা। এই মৌসুমে পিএসজির সামনে স্রেফ একটি শিরোপা জয়ের সুযোগ। সেটি ফ্রেঞ্চ লিগ ওয়ানে। এই প্রতিযোগিতায় অবশ্য ছন্দটা ধরে রেখেছে পিএসজি। পরশু রাতে ব্রেস্টের মাঠে শেষ সময়ের গোলে প্যারিসিয়ানরা জিতেছে ২-১ ব্যবধানে। লিগে ২৭ ম্যাচে এটা তাদের ২১তম জয়। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে তারা। ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট দুইয়ে থাকা অলিম্পিক মার্শেইর।

পিএসজি অবশ্য পয়েন্ট খোয়ানোর আশঙ্কায় পড়েছিল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলকে জেতান এমবাপ্পে। গোলটির উৎস মেসি। জয়সূচক এই গোলটা পিএসজি, এমবাপ্পে এবং মেসির জন্য বিশেষ কিছুর উপলক্ষ। ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে মেসি ছুঁয়েছেন ৩০০ অ্যাসিস্টের মাইলফলক। এই গোলে এডিনসন কাভানির পাশে নাম লেখালেন এমবাপ্পে। লিগ ওয়ানে পিএসজির জার্সিতে দুজনেরই গোলসংখ্যা এখন সমান ১৩৮টি। আর একবার জালের নাগাল পেলেই উরুগুয়েন স্ট্রাইকারকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে। ম্যাচের ৯০ মিনিটে হওয়া সেই গোলটা আবার লিগে পিএসজির ৩০০০তম গোল!

এই মৌসমে পিএসজির ‘সবেধন নীলমণি’ এখন লিগ ওয়ান। যেটি জিতেই মৌসুম শেষ করার আশা দলটির প্রধান কোচ ক্রিস্টোফ গালতিয়েরের। ম্যাচ শেষে ডাচ কোচ বলেছেন, ‘আমাদের অবশ্যই শিরোপার লক্ষ্যে থাকতে হবে, ভালোভাবে মৌসুম শেষ করতে হবে। দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে এবং এই শিরোপার জন্য লড়তে হবে। (দলে) ঐক্য আছে, সবার মাঝে একতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি কোচ হিসেবে দলের সঙ্গে ১১তম (লিগ) শিরোপা জেতার জন্য লড়াই করব।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯