সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে যে কীর্তি শুধুই বাংলাদেশের

news-image

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা। এই ফরম্যাটের ইতিহাসে কোনো দলের বিশ্বকাপ জেতার পরের সিরিজেই হেরে যাওয়ার ঘটনা এই প্রথম।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারীদের দেওয়া ১১৮ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে টাইগাররা।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয়ের আনন্দে মাতল সাকিব আল হাসানের দল।

২০০৫ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হয়। প্রথমবার বিশ্বকাপ মাঠে গড়ায় ২০০৭ সালে। সেই থেকে এখন পর্যন্ত মোট ৮বার বিশ্বকাপের আসর বসেছে। চ্যাম্পিয়নের মুকুট পড়েছে মোট ৬টি দেশ। ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে শিরোপা জয় করে। ওয়েস্ট ইন্ডিজ জিতে ২০১২ ও ২০১৬ সালে। এ ছাড়া ২০০৭ সালে ভারত, ২০০৯ সালে পাকিস্তান, ২০১৪ সালে শ্রীলঙ্কা, ২০২১ সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়।

ইংল্যান্ডের আগে বিশ্বকাপজয়ী এই দলগুলোর কোনোটিই চ্যাম্পিয়ন হওয়ার পরের সিরিজেই কখনো হারেনি।

২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে চ্যাম্পিয়নের মুকুট পড়ে ইংল্যান্ড। এরপর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিই ছিল তাদের টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ।

সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এখন ২-১ এ এগিয়ে বাংলাদেশ। সাকিবদের সামনে এখন সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী