,

অনেকদিন পর টি-২০ খেলায় ‘বিভ্রান্ত’ ছিলেন মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে নিয়মিত হলেও টি-২০ ফরম্যাটে একাদশে তো দূরে থাক দলেও জায়গা পাকা নয় মেহেদি হাসান মিরাজের। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন তিনি। ওই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ম্যাচ খেলেছিলেন ডানহাতি এই স্পিন অলরাউন্ডার।

তবু তার মনে হয়েছে টি-২০ ফরম্যাটে জাতীয় দলের হয়ে বহুদিন পরে খেললেন। কারণ তিনি সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত। ২০১৭ সালে টি-২০ অভিষেক হলেও জাতীয় দলের জার্সি পরা হয়েছে ২০বার। ইংল্যান্ডের বিপক্ষে ফিরেই ম্যাচ সেরার পারফরম্যান্স করা মিরাজ জানিয়েছেন, শুরুতে নিজের দায়িত্ব নিয়ে বিভ্রান্ত ছিলেন তিনি।

ম্যাচ শেষে মিরাজ বলেছেন, ‘আমি খুবই খুশি। অনেক দিন পরে জাতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেট খেললাম, সেজন্য নিজের দায়িত্ব নিয়ে বিভ্রান্ত ছিলাম। কিন্তু আমার অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট আমাকে সমর্থন দিয়ে গেছেন। বল হাতে কেবল ভালো জায়গায় বোলিং করার চেষ্টা করেছি। ব্যাট হাতে স্ট্রাইক রোটেট করে খেলতে চেয়েছি। খারাপ বল পেলে মারতে চেয়েছি।’

ম্যাচ শেষে মিরাজের প্রশংসা করেছেন টি-২০ অধিনায়ক সাকিব। তার মতে, ম্যাচ কঠিন হয়ে যাওয়ায় নার্ভ ধরে রেখে খেলতে হতো। নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়রা যেটা করতে পেরেছেন। মেহেদি মিরাজ প্রথম ম্যাচে না খেললেও এই ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯