,

আগের দুই শর্তেই মুক্তির মেয়াদ বাড়ছে খালেদা জিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আগের দুটি শর্তেই তাকে মুক্তি দেওয়ার জন্য মতামত দিয়েছে মন্ত্রণালয়।

রোববার (১২ মার্চ) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো, আগের যে দুটো শর্ত ছিল সেই শর্তসাপেক্ষে আবারো সেই মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য শর্তযুক্তভাবে বৃদ্ধি করেছি।

সেই শর্তগুলো আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, তিনি ঢাকায় নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন। নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন তার মানে এই নয় যে তিনি হাসপাতালে যেতে পারবেন না, তা নয়। তিনি হাসপাতালেও যেতে পারবেন। আর এই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

তিনি বলেন, এই দুই শর্ত সাপেক্ষে তার যে দণ্ডাদেশ স্থগিতাদেশ ছিল, সেটা আরো ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তির সময় বৃদ্ধি করা হয়েছে।

আমরা কী স্থগিত বলবো নাকি আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলবো- সাংবাদিকরা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা মতামত দিয়েছি এবং কথা হচ্ছে যে এই মতামতের ভিত্তিতেই গত কয়েকবার এটাকে কার্যকর করা হয়েছে। আমি আশা করি এই মতামতের ভিত্তিতেই এবারও তা কার্যকর করা হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১