সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক : এস্পানিওল ম্যাচের আগে পাঁচ লিগ ম্যাচের মধ্যে দুটিতে ড্র এবং একটিতে হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ওই পাঁচ ম্যাচই লিগ শিরোপার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। অনেকটা পিছিয়ে দিয়েছে রিয়ালকে।

লিগে জয়হীন যাত্রা থেকে শনিবার রাতে বের হলো রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও লস ব্লাঙ্কোসরা জিতলো ৩-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ও এল ক্লাসিকোর আগে পেলো আত্মবিশ্বাস।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৮ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। গোল করেন এস্পানিওলের স্প্যানিশ স্ট্রাইকার জোসেলু।

ওই গোল ২২ মিনিটে শোধ করেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে টনি ক্রুস পাস দিয়েছেন লেখা থাকলেও একক নৈপুণ্যে গোল করেছেন ভিনি।

এরপর প্রথমার্ধের ৩৯ মিনিটে লিড নেয় রিয়াল। এবারও গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফুটবলার। দলটির তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার এদের মিলিতাও হেডে গোল করে দলকে লিডে ফেরান।

ওই দুই গোলেই সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়ার পথে ছিল ব্লাঙ্কোসরা। তবে শেষ বাঁশির ঠিক আগে মার্কো অ্যাসেনসিও গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী