সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান হাসান

news-image

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটে পরিবর্তনের বাতাস বইছে অনেক দিন ধরেই। গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এক প্রজন্মের বিদায় ঘটতে ঘটতেই পথচলা শুরু হয়েছিল নতুনদের। বেশ কয়েকজন পেসারই উঠে এসেছেন এই সময়ে। তাদেরই একজন পেসার হাসান মাহমুদ।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন ২৩ বছর বয়সী এই পেসার। তার দুর্দান্ত ডেথ বোলিংয়ে শেষ ৫ ওভারে ৩০ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার মিরপুর শেরে বাংলার মাঠে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান। সেখানে তরুণ এই পেসারের কাছে জানতে চাওয়া হয় ক্যারিয়ার শেষে কত উইকেট দেখতে চান নিজের নামের পাশে। জবাবে হাসানের অকপট জবাব, ‘অবশ্যই ৫০০ উইকেট।’

এরপর তার কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে অনুসরণ করেন কি না। জবাবে হাসান বলেছেন, ‘কেউ না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার।’

ডেথ ওভারে নিজের পরিকল্পনা জানিয়ে হাসান জানালেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী