বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। মির্জা আজম (৩৬) নামের ওই ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভয়াবহ এ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন আজম।

নিহত আজম পটুয়াখালীর বাউফল উপজেলার শাহজাহান মির্জার ছেলে। কর্মসূত্রে রাজধানীর মগবাজার মধুবাগ এলাকায় বসবাস করতেন। আজম বাংলাদেশ স্যানিটারি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে চাকরি করতেন।

গত মঙ্গলবার সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা যান। আরও একজন মারা গেলেন আজ। বাকি সাতজন চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন আইসিইউতে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান