মিছিল নিয়ে জনসভায় আসছেন নেতা-কর্মীরা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : জনসভার সময় বিকেল ৩টা। কিন্তু দুপুর ১২টার মধ্যেই ময়মনসিংহ নগরী মিছিলের নগরী হয়ে গেছে। নেতা-কর্মীদের মিছিলের স্রোত এগিয়ে চলছে জনসভার স্থল সার্কিট হাউস মাঠের দিকে। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।

এরপর ছোট মিছিলগুলো এক হয়ে সার্কিট হাউস মাঠের দিকে ছুটে চলছে। নেতা-কর্মীরা অনেকেই গায়ে দিয়েছেন রঙিন গেঞ্জি, মাথায় টুপি। বহন করছেন ব্যানার, ফেস্টুন। অনেকের হাতে রঙিন লগি-বইঠা। মিছিলের কারণে জয় বাংলা স্লোগানে মুখরিত ময়মনসিংহের রাজপথ। নারীরাও আসছেন মিছিলে।

সার্কিট হাউস মাঠের অনেকটা এখনই নেতা-কর্মীদের দ্বারা পূর্ণ হয়ে গেছে। উপজেলা এবং আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীদের বহনকারী বাস-ট্রাকগুলো ধীরে ধীরে নগরীতে প্রবেশ করছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, আজ ময়মনসিংহে সর্বকালের সর্ববৃহৎ জনসভা হবে। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান