সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচ-বাংলা ব্যাংকের লুট হওয়া টাকার বেশিরভাগই উদ্ধার: ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে লুট হওয়া ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯ কোটি হতে পারে বলে ধারণা করছে তারা।

ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ‘রাজধানীর খিলক্ষেত এলাকার লা মেরিডিয়ান হোটেলের আশপাশের এলাকা থেকে আমরা লুট হওয়া বেশিরভাগ টাকা উদ্ধার করেছি। এখনো অভিযান চলছে।’

কত টাকা উদ্ধার হয়েছে, এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, ‘মোট ৪ ট্রাঙ্ক টাকা লুট হয়েছিল। এর মধ্যে ৩ ট্রাঙ্ক উদ্ধার হয়েছে। এখনো গোনা হয়নি। ধারণা করা হচ্ছে, ৯ কোটি টাকার মতো উদ্ধার হয়েছে।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ছিনতাই হয়। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

গাড়িটি বুথে টাকা ঢোকাতে রাজধানী থেকে সাভারের ঢাকা ইপিজেডে যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী