,

‘নিরীহ মানুষরা মারা যাচ্ছেন’

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজারে গতকাল মঙ্গলবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন তারা।

শোবিজের অনেকে তারকাশিল্পীরাও এই ঘটনায় মর্মাহত। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, ‘রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। পবিত্র রজনীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মানুষেরা সকলের প্রার্থনায় থাকুক।’

জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘সীতাকুণ্ড, সায়েন্সল্যাব, সিদ্দিকবাজার- অল্প কয়েকদিনের ভেতরেই ঘটলো হৃদয়বিদারক সব দুর্ঘটনা। নিরীহ মানুষগুলো মারা যাচ্ছেন, হতাহত হচ্ছেন। যারা বেঁচে ফিরছেন, ট্রমায় কাটছে তাদের প্রতিটা মুহূর্ত। পবিত্র এই রাতে আমরা এই মানুষগুলোর জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আমাদের চারপাশের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের