,

রাজধানীতে যুবদল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘গ্রেপ্তার করে, নির্যাতন করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না বরং তা আরও স্ফুলিঙ্গের আকার ধারণ করবে। সেই আগুন ঝরানো আন্দোলনে এই সরকার পালানোর পথও খুঁজে পাবে না। যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দেওয়ার প্রস্তুত আছে। সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না।’

আজ বুধবার রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিারাপুল ঘুরে আবারও দরীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই সময় ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন সুলতান সালাউদ্দিন টুকু। এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে জেলা পর্যায়ে এবং ১৫ মার্চ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

মিছিলে অংশ নেন যুবদলের নুরুল ইসলাম নয়ন, মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, শফিকুল ইসলাম মিল্টনসহ শতাধিক নেতাকর্মী।

এদিকে, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও এস এম জাহাঙ্গীরের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সন্ধ্যায় নগরীর মৎস্য ভবন থেকে শুরু হয়ে মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘বিএনপির আন্দোলনে সরকার দিশেহারা হয়ে পুরোনো কায়দায় গ্রেপ্তার-নির্যাতন শুরু করেছে। সারাদেশে নেতাকর্মীদের আটক অভিযান পরিচালনা করছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না। জনরোষ থেকে তারা বাঁচতে পারবে না।’

ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্তরূপে সফল না হওয়া পর্যন্ত, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ রাজপথ ছাড়বেন না।’

সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা এসব গ্রেপ্তার, হামলা-মামলাকে আর ভয় পায় না।’

মিছিলে অংশ নেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব সহ-সভাপতি রিয়াদ ইকবাল, আক্তার হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১