সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরণে ব্র্যাক ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। আজ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।

ব্র্যাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’ ব্যাংক যে ভবনে সেই ভবনে বিস্ফোরণ ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

এ বিস্ফোরণে এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর অনেকেই হতাহত হয়েছেন। ভ্যান-রিকশা ও গাড়িতে করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী