সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চলমান অপশাসন থেকে আল্লাহ্ যেন আমাদের মুক্তি দেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘পবিত্র রজনীতে আমাদের প্রার্থনা হবে- আল্লাহ্ তায়ালা যেন চলমান দুঃশাসন, অপশাসন, অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে আমাদের যেন মুক্তি দেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিষয়টি অর্জন করেছিলাম; যে আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করব। আল্লাহ যেন আমাদের সেই অর্জনকে ফিরিয়ে দেন। যেটা এই সরকার লুট করে ফেলেছে।’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পবিত্র শবেবরাত উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণ এই সরকারের পরিবর্তন চায় এবং তারা বিশ্বাস করে যদি তাদের ভোটে এই সরকার নির্বাচিত হতো তাহলে জনগণের কষ্ট হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারত না।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘তারা (সরকার) দুই মাসের মধ্যে তিন তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এত বেশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, এত বেশি চুরি চামারি করেছে, রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রকাশ্যে লুটপাট করা হচ্ছে এবং অর্থ পাচার করা হচ্ছে। পত্রপত্রিকায় প্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।’

তিনি বলেন, ‘আজকে সারাদেশের মানুষ একটি অত্যাচারী, একটি অনির্বাচিত, একটি অহংকারী সরকারের অধীনে। তাদের অপশাসনের কারণে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, ছোট ব্যবসায়ী আজ জীবন নির্বাহ করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে মানুষ আজ দুঃসহ হয়ে পড়েছে।’

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোজেট আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার পাটোয়ারী ও ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী