ব্রাহ্মণবাড়িয়ায় আড়াইমণ গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ১০২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।সোমবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-১৪।
বিজ্ঞপ্তিতে আরোও জানান, সোমবার (০৬)মার্চ সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী নেতৃত্বে র্যাব-১৪ সদস্যরা গোপন সূত্রে সংবাদ পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী জেলার সীমান্ত এলাকা হইতে নোহা গাড়িতে করে মাদকদ্রব্যের একটি বড় চালান কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশ্যে নিয়ে আসছে। পরবর্তীতে সদর থানাধীন সোহেলপুর বাজার এলাকায় মাদক কারবারি মোঃ নাজাদুল ইসলাম রামীম(২০) ও মোঃ ইকরাম(২২) আটক করে। এসময় ধৃত আসামীর পাচারের কাজে ব্যবহৃত নোহা গাড়িটি তাল্লাশীকালে ১০২ (একশত দুই) কেজি গাঁজা উদ্ধার করে।
এছাড়া তাদের পাচারের কাজে ব্যবহৃত নোহা গাড়িটি ও ১ টি চাকু জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











