সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে: পাপন

news-image

ক্রীড়া ডেস্ক : নামের সাথে সেরা অলরাউন্ডারের তকমা লেগে আছে বহুদিন। এক যুগেরও বেশি। অলরাউন্ডার সাকিব আল হাসানের কীর্তি-অর্জন আকাশছোঁয়া।

সোমবার প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের দিনে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস আর বল হাতে ৩৫ রানে ৪ উইকেট দখল করেন সাকিব। হয়েছেন ম্যাচসেরাও।

সবার মুখেই আজ তার প্রশংসা। বাংলাদেশ আর ইংল্যান্ড অধিনায়ক সাকিব বন্দনা ও প্রশংসায় পঞ্চমুখ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বাকি থাকলেন না। তিনিও সাকিব বন্দনায় মেতে উঠেছেন।

তবে বিসিবি বিগ বস সাকিবকে একটু অন্যভাবে উপস্থাপন করেছেন। তার চোখে, সাকিব এখন আগের যে কোনো সময়ের চেয়ে পারফরম করতে মুখিয়ে থাকেন এবং দল জেতাতেও অনেক বেশি সক্রিয় ও মরিয়া।

সাকিবকে বাংলাদেশের সেরা খেলোয়াড় অভিহিত করে পাপন বলে ওঠেন, ‘এটাতে তো কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগই নেই।’

তার অনুভব, সাকিবের মাঝে একটা বড়সড় পরিবর্তন এসেছে। পাপনের ভাষায়, ‘সেই বিশ্বকাপ থেকে আর এ সিরিজের প্রথম থেকেই দেখেছি, সাকিবের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। সে জেতার জন্য অনেক বেশি মরিয়া। তার মানে এই নয় যে আগে মরিয়া ছিল না। আগেও ছিল কিন্তু এখন তার মধ্যে আঁচটা অনেক বেশি। এটা একটা খুব ভালো লক্ষণ। সাকিব যেদিন পারফর্ম করবে সেদিন যে কারোর জন্য বড় হুমকি।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী