সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইন্সল্যাবে নিহত তিনজনই ছিলেন একই প্রতিষ্ঠানের

news-image

নিজস্ব প্রতিবেদক : নিউমার্কেট সাইন্সল্যাব শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনই ছিলেন ঐ ভবনের তৃতীয় তলার “নিউ জেনারেশন লায়রা” নামের প্রতিষ্ঠানের কর্মী।

মৃতরা হচ্ছেন- ঐ প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো: শফিকুজ্জামান শেখ (৪৬), অর্ডারকৃত মালামাল সাপ্লাই ম্যান আব্দুল মান্নান খলিফা (৬৩), ও প্রতিষ্ঠানে স্টোর কিপার মো: সাদেকুর রহমান তুষার (৩২)।

নিউমার্কেট থানার পুলিশ পপুলার হাসপাতাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রবিবার রাতে ঢামেক হাসপাতালে পাঠায়। মর্গ সুত্র জানিয়েছে, আজ সোমবার সুরতাহাল প্রতিবেদন পেলে সকালে তাদের ময়নাতদন্ত করা হবে।

মৃত শফিকুজ্জামানের বড় ভাই মহিউদ্দিন জানান, রাজবাড়ি সদর লক্ষিপুর গ্রামের গোমেদ শেখের ছেলে শফিক। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বর্তমানে সাভার গেন্ডা সি ব্লকে থাকতেন তিনি।

মৃত আব্দুল মান্নান খলিফার (৬৩) ছেলে মোছাদ্দেক হোসেন আশিক বলেন, মাস খানেক আগে তার বোন মিনা টিভি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তাকে আজিমপুরে দাফন দেওয়া হয়েছে। সেই শোক পার হতে না হতে তার বাবা মারা গেলেন। কাল লাশ পেলে বোনের কবরের পাশেই তাকে দাফন দেওয়া হবে। গাজীপুর জেলার টঙ্গী উপজেলার গাজিপুরা কাজিপাড়া কোনাপাড়া রোডে তাদের গ্রামের বাড়ি। বর্তমানে লালবাগ পোস্তা ইয়াসিন ব্যাপারী গলিতে স্ত্রী ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ে একমাস আগে মারা গেছেন।

মৃত মো: সাদেকুর রহমান তুষার (৩২) নরসিংদী বেলাবো উপজেলার ভর্দশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিকের ছেলে। মৃতের বড় ভাই শফিকুর রহমান বিপ্লব বলেন, বর্তমানে সবুজবাগ কদমতলা বাসাবো পরিবারের সাথে থাকতো সে। স্ত্রী ও আদিবা নামে এক মেয়ে রয়েছে তার। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

তিনি আরো বলেন, মৃত তিনজনই ছিলেন একই প্রতিষ্ঠানে কর্মী। ঘটনার সময়ে সেখানে সাতজন ছিলেন। বাকিদের মধ্যে কয়েকজন পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানতে পেরেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী