,

ঢাকা ছাড়লেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গত ১৩ ফেব্রুয়ারি আফতাবনগরে ‘আগুন’ সিনেমার অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। এরপর থেকেই ছিলেন বিশ্রামে। এখন তিনি পুরোপুরিই সুস্থ। আর তাই ফিরলেন কাজে।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে আজ শনিবার ঢাকা ছেড়েছেন শাকিব খান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাতেই মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান।

জানা গেছে, প্রায় ২০ হাজার দর্শক এই কনসার্টির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা তো থাকছেই।

ওমানের ইতিহাসে পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরাদের পাশাপাশি আরও অংশ নেবে সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরাও। বাংলাদেশের পক্ষ থেকে নায়ক হিসেবে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। আর ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি।

সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারাও অংশ নিবেন এই আয়োজনে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯