সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরণের আধা কিলোমিটার দূরে লোহার টুকরার আঘাতে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় আজ শনিবার অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে অন্তত দুই বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের অনেক ঘরবাড়ির দরজা-জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণে সীমা অক্সিজেন প্ল্যান্ট লন্ডভন্ড হয়ে গেছে।

বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আধা কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত করে প্ল্যান্টের লোহার টুকরা। কদমরসুল বাজারে গিয়ে পড়া ওই ধাতব বস্তুর আঘাতে এক ব্যক্তি নিহত হন। তার নাম মো. শামসুল আলম। এ সময় তিনি একটি দোকানে বসেছিলেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

শামসুল আলমের লাশ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে বাবার লাশের পাশে আহাজারি করছিলেন তার মেয়ে বিবি মরিয়ম।

বিবি মরিয়ম গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলেন। তার মাথায় লোহার টুকরা উড়ে এসে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।’

আজ বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের অক্সিজেন প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। সবশেষ খবর অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী