,

বঙ্গমাতা হলে থাকবেন সেই ফুলপরী

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের শিকার শিকার ফুলপরী খাতুনকে তার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বকুল ব্লকের ৫০১ নম্বর কক্ষে সিট বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফুলপরী সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রুম পছন্দ করেন। ইতোমধ্যে শেখ হাসিনা হল থেকে বিছানাপত্রও স্থানান্তর করেছেন তিনি।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পছন্দমতো হলে উঠতে পেরে উচ্ছ্বসিত ফুলপরী খাতুন। তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে খুবই ভালো লাগছে। পড়াশোনা করে দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সঙ্গে না ঘটে, এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, ভুক্তভোগী ছাত্রীকে সিট দেওয়ার বিষয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি হল প্রভোস্টের সহযোগিতায় ভুক্তভোগীর পছন্দ অনুযায়ী হলে সিট বরাদ্দ দিয়েছি। তাকে অভয় দেওয়া হয়েছে। সে নির্বিঘ্নে হল থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালাতে পারবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯