সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ হচ্ছে: প্রধান বিচারপতি

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। শনিবার (৪ মার্চ) সকালে চুয়াডাঙ্গা জেলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, মামলাজট কমাতে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের বিচারকের যে স্বল্পতা রয়েছে তাও কমিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে সব সুন্দরভাবে সেবা পায় সে লক্ষ্যে ‘ন্যায়কুঞ্জ’ করা হচ্ছে। এ সময় তিনি সেবাপ্রার্থীদের অপেক্ষাকালীন সময়ক্ষেপনের জন্য ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন প্রধান বিচারপতি। এ অনুষ্ঠানে প্রধান বিচারপতির সাথে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন, পুলিশ সুপার আব্দুলস্নাহ আল-মামুন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী