শামীমকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

news-image

ক্রীড়া প্রতিবেদক : হুট করেই গতকাল ওয়ানডে দলে শামিম হোসেন পাটওয়ারিকে দলভুক্ত করে বিসিবি। তবে তৃতীয় ওয়ানডের জন্য আগের ১৪ সদস্যের দলই বহাল রেখেছেন নির্বাচকরা। সেখানে জায়গা হয়নি শামিমের। শুক্রবার রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলই অপরিবর্তিত রেখে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দল ঘোষণা করা হয়েছে।

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ৬ মার্চ চট্টগ্রামে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

১৪ সদস্যের বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান