,

সাইফউদ্দিনের নতুন ইনিংস

news-image

ক্রীড়া প্রতিবেদক : বসন্তকাল মানেই দেশজুড়ে বিয়ের ধুম। আর তাই তরুণ ক্রিকেটার সাইফউদ্দিনও এই সময় বিয়েটা সেরে নিয়েছেন। বৃহস্পতিবার ফেনীর একটি কনভেনশন হলে বেশ ধুমধাম করেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই পেস অলরাউন্ডার।

পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ ঝরা সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন সাইফউদ্দিন। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন।

এর আগে বুধবার রাতে জমকালো হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ছন্দে না থাকায় ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে সুযোগ পাননি। সেই অবসরেই হয়তো বিয়ের কাজটা সেরে নিয়েছেন ২৬ বছর বয়সী এ ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯