,

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ সময় সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় গ্রিনরোডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন ঢাকা কলেজের ও একজন আইডিয়াল কলেজের শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিনরোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এরপর যান চলাচল শুরু হয়।

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, আমরা জানতে পেরেছি- বুধবার ঢাকা কলেজও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। গতকাল ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মেরেছিল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছুড়ে মারে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা ঢাকা কলেজের ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন। এরপর সংঘর্ষ শুরু হয়।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯