বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে ৬ বছর পর বাউফলে এলেন ইন্দোনেশিয়ান তরুণী, কাল বিয়ে

news-image

পটুয়াখালী প্রতিনিধি : ছয় বছর আগে প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসে বিয়ে না করতে পারা সেই তরুণী এবার বিয়ের এভিডেভিড সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে ফিরে বুধবার (১ মার্চ) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে বিয়ের এভিডেভিড সম্পন্ন করেন তিনি।

বুধবার দুপুরে আইনজীবীর মাধ্যমে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের এভিডেভিড সম্পন্ন হয়।

বর ইমরানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে। আগামীকাল বৃহস্পতিবার বাউফলে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী আল-আমিন বলেন, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে তাদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আজ আদালতে বিচারকের সামনে তাদের এভিডেভিড করা হয়েছে।

বর-কনে প্রেমের এই সফলতায় সবার কাছে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক