সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার বুস্টার ডোজ সাময়িক বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার বুস্টার ডোজের টিকাদান সাময়িক বন্ধ করা হয়েছে। টিকা স্বল্পতায় তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা আপাতত বন্ধ করা হয়। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও এ টিকা দেওয়া শুরু হবে।

বুধবার (১ মার্চ) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে কোভিড ১৯ এর টিকার বর্তমান অবস্থা শীর্ষক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এসব কথা বলেন।

এসময় আহমেদুল কবীর বলেন, করোনার জন্য আমাদের গুরুত্ব দেওয়া করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। আমরা প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭ কোটি, চতুর্থ বা সেকন্ড বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮ ডোজ টিকা।

তিনি বলেন, আমরা কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মূহুর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছু দিন বন্ধ থাকবে।

টিকা দেওয়ার চাহিদা আগে থেকে দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শেষ হওয়ার আগে চাহিদা দিয়েছি। তাদের কাছ থেকে চাইলেই দিয়ে দেয় না। তারা এ টিকা বিনামূল্যে দেয়, তাই যখন কোভ্যাক্স দেবে তখনই পাওয়া যাবে। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে ৩ সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজ-এর টিকা আমাদের কাছে আসবে আশা করছি।

চতুর্থ ডোজ আবশ্যিক না হলেও আমরা যেহেতু বিনামূল্যে টিকা পাচ্ছি তাহলে অতিরিক্ত সুরুক্ষায় থাকি তাহলে তো সমস্যা নেই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী